শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৪

শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখকে বিদায় সংবর্ধনা

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখকে বিদায় সংবর্ধনা

শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনায়

পৌরসভার প্রধান সহকারী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক নাজিয়া হোসেন।

পৌর প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, শাহরাস্তি পৌরবাসী আপনার থেকে যে সেবা নিয়েছে তার মাধ্যমে আপনাকে মনে রাখবে। আপনার পরবর্তী কর্মস্থলের জন্যে শুভ কামনা রইলো।

বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ বলেন, আমি দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আমার ভুল ত্রুটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী নোমান হোসেন, অ্যাসেসর নাসির উদ্দিন ও আবু সুফিয়ান।

উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মাহবুবুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান ও বাজার পরিদর্শক মো. নাসির উদ্দিন খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল।

অতিথিবৃন্দের বক্তব্য শেষে পৌর প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারীগণ বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে সংবর্ধিত করেন এবং ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়