প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩
রাজরাজেশ্বরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বলাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর।
|আরো খবর
- বিএনপি নেতাদের আশ্বাসে ফরিদগঞ্জে সাংবাদিকদের সংবাদ বর্জনের সিদ্ধান্ত স্থগিত
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি ও সমন্বয়কারী অ্যাড. কুহিনূর রশিদ, দপ্তর সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ।
রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম চোকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. হান্নান মিজি, যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মাঝি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বন্দুকশি, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়া, ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল ঢালী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজিসহ ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।








