প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৯
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাওন পাটোয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এসএম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল হক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী, কার্যকরী সদস্য এমএ লতিফ, কেএম মাসুদ, মিজানুর রহমান লিটন, অভিজিৎ রায় প্রমুখ।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিগত সভার কার্যবিবরণী পাঠ, অভিষেক, বার্ষিক বনভোজনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, নির্বাচিত এই পরিষদ ২০২৫ সালের ১ আগস্ট থেকে আগামী ২ বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।








