প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২
১২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে সেলাই মেশিন প্রদান করলো সংশপ্তক

সংশপ্তকের উদ্যোগে ২১ আগস্ট ২০২৫ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সংশপ্তক সপ্তর্ষী প্রকল্পের অধীনে চট্টগ্রামের আকবরশাহ তোতন হাউজিং কলোনী এলাকার ১২ জন দরিদ্র সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় । বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী। তিনি বলেন, ২০১৭ সাল থেকে সংশপ্তক ফয়েজ লেক এবং আকবর শাহ্ এলাকার দরিদ্র আগ্রহী উদ্যোক্তাদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্যে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও সংশপ্তক আপনারা যাতে সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন তার জন্যে সেলাই মেশিন প্রদান করে। আশা করি, ব্যবসায় উন্নতি করে আপনারা সুন্দরভাবে পরিবারের সহযোগী হিসেবে কাজ করবেন ।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
এ আয়োজনে আরো বক্তব্য রাখেন সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাশ গুপ্ত , সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ফিন্যান্স ম্যানেজার ভাস্কর বিশ্বাস, সেন্টার সুপারভাইজার মিনা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর লিলি সাহা প্রমুখ। সভাটি আয়োজনে সমন্বয় করেন জয়নাব বেগম চৌধুরী, সহকারী পরিচালক জেন্ডার মেইনস্ট্রিমিং এবং সেইফগার্ডিং, সংশপ্তক।








