প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৪:২৩
মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযান
মাদকসহ ৪ মাদক কারবারি আটক

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ৯ টা ৫৫ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকা থেকে ৪ মাদক কারবারি মো. দুলাল (৪৮), আবুল কাশেম (২৮), মো. রুবেল হোসেন (৩৪) এবং আব্দুল বাতেন (৬৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি








