প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৫১
খালেদা জিয়ার জন্মদিনে শাহরাস্তিতে ফুটবল ম্যাচ ও দোয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহরাস্তিতে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ এবং দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে।
|আরো খবর
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
- চাঁদপুর প্রেস ক্লাব প্রমাণ করেছে, কলম ধরার পাশাপাশি মানবতার সেবায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে চিতোষী পশ্চিম ইউনিয়নের ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশগ্রহণ করে চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। খেলায় ২-১ গোলে জয়লাভ করে স্বেচ্ছাসেবক দল।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জাবেদ আনসারি রবিন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূর নবী দিপু, সাধারণ সম্পাদক রাকিব হাসান।
এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।








