প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৭:২৭
১৮ হাজার বস্তা সিমেন্টসহ মেঘনায় ডুবে গেছে লাইটার জাহাজ

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
|আরো খবর
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
- চাঁদপুর প্রেস ক্লাব প্রমাণ করেছে, কলম ধরার পাশাপাশি মানবতার সেবায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খোজঁ নিয়ে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামক একটি জাহাজ নোঙ্গর করা অবস্থায় তীব্র স্রোতের প্রভাবে নোঙ্গর ড্র্যাগিং করে এমভি জামান নামক অপর একটি জাহাজের ওপর পড়ে। এতে এমভি চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে কর্মরত মাস্টার জাহাজটিকে নদীর কিনারে নিয়ে যান। ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সকল নাবিক নিরাপদে রয়েছেন।
চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এ ঘটনা ঘটে। জাহাজের মাস্টার তীব্র স্রোতের মধ্যে নোঙ্গর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় অপর একটি জাহাজের ওপর পড়ে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা যায়। নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাইরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে। সূত্র : ঢাকা পোস্ট।








