বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২১:০৯

চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

বুধবার (৯ জুলাই ২০২৫) সকালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, ভূগোল ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন, একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসা. আবজম খানম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. মোতাহার হোসেন, মো. শাহজাহান সরকার ও মো. ঈমান হোসেন। অভিভাবকগণ তাদের বক্তব্যে কলেজ অধ্যক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এ সভার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের বাস্তব অবস্থা জানতে পেরেছি। আমাদের সন্তানরা যেনো ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে তার জন্যে আমরা সচেতন থাকবো।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ চাঁদপুর জেলার নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাস করার পর বুয়েট, মেডিকেল, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। আশা করি এই শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আরো ভালো হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্যে অবশ্যই অভিভাবকদের অধিকতর ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং নিয়মিত শ্রেণি কক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে ও অভ্যন্তরীণ পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করে তারাই পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্যে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।

অভিভাবকদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, কোনো শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। এ বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সভায় উপস্থিত হওয়ার জন্যে তিনি অভিভাবকদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়