শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৯

যৌথ বাহিনীর অভিযান

শাহরাস্তি ও মতলব থেকে তিন মাদক ব্যবসায়ী আটক

শাহরাস্তি ও মতলব থেকে তিন মাদক ব্যবসায়ী আটক
অনলাইন ডেস্ক

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। চলমান সেই কার্যক্রমের অংশ হিসেবে শাহরাস্তি ও মতলব উত্তর থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে শাহরাস্তি নিজমেহার নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. ফয়েজ (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত পৌনে ২টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে মতলব উপজেলার কাশিমপুর নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পারভেজ (২৬) এবং সুমন (৩৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৯৯ পিচ ইয়াবা, ১টি সিসিটিভি ক্যামেরা, ১টি গাঁজা মাপার মেশিন, ১টি চার্জার এবং ১টি ফয়েল পেপারের প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়