শনিবার, ২১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ২০:৪৮

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রয়াত সদস্যগণসহ বিশ্বের সকল প্রয়াত মুসলিমদের আত্মার মাগফেরাত ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

এর আগে প্রেসক্লাবের ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, সদস্য মো. মহিউদ্দিন, বিল্লাল হোসেন সাগর, এসএম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য শিমুল হাসান, আবু তালেব সর্দার, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, প্রকাশনা বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সহ-কোষাধ্যক্ষ রুহুল আমিন খান স্বপন, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মাসুম তালুকদার ও সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন। এছাড়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়