মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০৯:২৭

রঘুনাথপুর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
রঘুনাথপুর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন রঘুনাথপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল সোমবার ইফতারের পর নিজেদের বছর ধরে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানিয়েছে। নিহত রহমান ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। তার স্ত্রী এক কন্যা ও এক ছেলে রয়েছে।

স্বজনরা জানান, ইফতার খাওয়ার পর হঠাৎ ঘরের বাল্ব নষ্ট হয়ে গেলে সেটি পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলে মাগো বলে চিৎকার দেয় রহমান। পরে মেইন সুইচ অফ করলে রহমান নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক মৃত বলে জানায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়