প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৪৬
ঢাকায় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির টানা দ্বিতীয় জয়

ঢাকায় সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি। সোমবার (৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই ম্যাচে তারা কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
|আরো খবর
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে কুমিল্লা স্টার একাডেমির অনূর্ধ্ব-১৮ দল নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানের লক্ষ্য দাঁড় করায়।
জবাবে ১২৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির তরুণ ব্যাটাররা আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। তারা ১৬ ওভার ২ বলেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান। দলের জয়ে দারুণ অবদান রেখে দুর্দান্ত ফিফটি (৫১ রান) উপহার দিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন জুনায়েদ।
এর আগে গত রোববার (৮ নভেম্বর ২০২৬) ঢাকার মিরপুর পল্লবীস্থ সিটি ক্লাব গ্রাউন্ডে ‘সিটি ক্লাব একাডেমি কাপ ইউ-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী দিনেও রোমাঞ্চকর জয় দিয়ে শুভ সূচনা করেছিলো ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি। টুর্নামেন্টের শুরু থেকেই দলটির এমন ধারাবাহিক সাফল্য চাঁদপুর ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।








