রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২২:০২

প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো।।
প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়ামুখী করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে বা স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে ‘কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়’র পুরাতন ভবনটি ভেঙ্গে মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেলে কেরোয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার উপযোগী করে খেলার মাঠ স্থাপনের নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের গ্রামের খেলার মাঠ থেকে আগে খেলোয়াড়রা উঠে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে ক্রীড়াঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

'কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়’র মাঠটি ছিলো খেলোয়াড়দের আশা আকাঙ্ক্ষার স্থান। গত সরকারের আমলে খেলার মাঠ নষ্ট করে নতুন বহুতল স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। যেহেতু এখন নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চলছে, পুরাতন ভবনটি ভেঙ্গে আমাদের খেলার মাঠ প্রস্তুত করে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে মাঠে খেলাধুলার পরিবেশ না থাকার কারণে নতুন প্রজন্ম জুয়া, মাদক ও মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এতে সামাজিক ও পারিবারিক কলহ বেড়ে চলছে। মাঠে খেলাধুলার কারণে শারীরিক অনেক কসরত হয়ে থাকে, এতে নতুন প্রজন্ম সুস্থ্য জীবন যাপন করতে পারবে।

সাংবাদিক ও সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল হামিদ, সাবেক খেলোয়াড় জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল নেতা আব্দুল মালেক রায়হান, শ্রাবণ মানিক, শিমুল পাটওয়ারী। ক্লাব পর্যায়ের খেলোয়াড় ওমর ফারুক মীম, মারুফ আহমেদ, শিমুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, যুবসমাজ, সাবেক খেলোয়াড় প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়