শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩

‘এপি ইন্টারন্যাশনাল ট্রাভেল’-এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
‘এপি ইন্টারন্যাশনাল ট্রাভেল’-এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারস্থ নাঈম প্লাজার নিচতলায় ‘এপি ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্রেনিং কনসালটেশন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর আয়োজিত দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ জসিম উদ্দিন গাজী, বরকন্দাজ বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, দৈনিক চাঁদপুর খবরের সিনিয়র সহকারী সম্পাদক শওকত করিম এবং দৈনিক চাঁদপুর প্রতিদিনের সহকারী সম্পাদক কামরুল ইসলাম পাটওয়ারীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোনাজাতশেষে ‘এপি ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্রেনিং লিমিটেড’-এর কর্ণধার শামীম পারভেজ রাজু আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “বিদেশগমনেচ্ছু ভাই-বোনদের শতভাগ বিশ্বস্ততা ও সততার সাথে যাবতীয় সেবা দেয়ার লক্ষ্য নিয়েই আমরা এই এজেন্সির যাত্রা শুরু করেছি। আমাদের এই পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানশেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

ক্যাপশন:

‘এপি ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্রেনিং কনসালটেশন’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা আব্দুল মান্নান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়