মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩

জেলা পর্যায়ের সাঁতারে হ্যাট্রিক প্রথম আক্কাস আলী একাডেমির মরিয়ম

ক্রীড়াকণ্ঠ প্রতিবেদক
জেলা পর্যায়ের সাঁতারে হ্যাট্রিক প্রথম আক্কাস আলী একাডেমির মরিয়ম

চাঁদপুরে অনুষ্ঠিত ৫৩তম গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২৬-এর জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে মরিয়ম আক্তার। প্রতিযোগিতার তিনটি ইভেন্টেই প্রথম স্থান অর্জন করেছে এই উঠতি সাঁতারু। মরিয়ম শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমীর ৭ম শ্রেণির (শাখা ‘খ’, রোল ২৫) শিক্ষার্থী।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত প্রতিযোগিতায় মরিয়ম মুক্ত সাঁতার (ফ্রি-স্টাইল), বুক সাঁতার (ব্রেস্টস্ট্রোক) ও চিৎ সাঁতার (ব্যাকস্ট্রোক)—তিনটি ইভেন্টেই প্রথম হওয়ার গৌরব অর্জন করে। একই সাথে সে চাঁদপুর সদর রিলে সাঁতার দলের প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী মরিয়মের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

এর আগে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের তালিকায় জায়গা করে নিয়েছিল মরিয়ম। টানা এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৭ সেপ্টেম্বর কুমিল্লায় অনুষ্ঠিতব্য আঞ্চলিক পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের প্রতিনিধিত্ব করবে মরিয়ম।

মরিয়মের এই ধারাবাহিক সাফল্যে উল্লাস প্রকাশ করেছেন তার শিক্ষক ও সহপাঠীরা। আঞ্চলিক পর্যায় ছাড়িয়ে মরিয়ম জাতীয় পর্যায়েও চাঁদপুরের জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়