প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:৫২
পিতার শিক্ষকতা পেশার জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এইচএস সোরওয়ার্দী (সরওয়ার আলম) গাজী
ভোটারদের নিকট ঘুরে বেড়াচ্ছেন। তিনি শিক্ষক পিতার ছেলে। তাঁর পিতা হচ্ছেন মরহুম সিদ্দিকুর রহমান মাস্টার। বাবা শিক্ষকতা পেশায় পরিচিত হওয়ায় শিক্ষকের ছেলে হিসেবে বয়স্ক ভোটারদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছেন সরওয়ার আলম গাজী। শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমান ইউনিয়নের চরমেয়াশা, নানুপুর ও বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। যার ফলে স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে বেশ আলোচনায় রয়েছেন জেলা যুবদলের সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এইচএস সোরওয়ার্দী (সরওয়ার) গাজী। একজন আদর্শ শিক্ষক পিতার পরিচয়ও ভোটারদের আকৃষ্ট করে তোলে।
আসন্ন বাগাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে স্থানীয় নেতা-কর্মী, সুশীল সমাজ, সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন সরওয়ার গাজী। শিক্ষক পিতার ছাত্র ও ভাই, বন্ধুসহ সকলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। যার ফলে ভোটারদের কাছে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তিনি।
একজন সাবেক ছাত্রনেতা হিসেবেও সরওয়ার গাজীর যথেষ্ট সুনাম রয়েছে। তিনি
বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে ইউনিয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ সরওয়ার গাজীর পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে।








