রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২২:১৪

ফরিদগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিনভর তিনি উপজেলার বিভিন্ন দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখেন ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি ১১ নম্বর চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ হরিসভা দুর্গোৎসব, ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দুর্গোৎসব, সাহাপুর নব কিশোর সার্বজনীন দুর্গাপূজা, গুপ্টি পূর্ব ইউনিয়নের সেনবাড়ি কাত্যায়নী মন্দির দুর্গাপূজা এবং শ্রীকালিয়া ও বৈচাতরি সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় লায়ন হারুনুর রশিদ বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, "সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে বিএনপি অতীতেও ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য, কোনো ষড়যন্ত্রকারী তা বিনষ্ট করতে পারবে না।"

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক নেতা মাহফুজুর রহমান টিপুসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়