রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫

বাগাদীতে দলীয় নমিনেশন ফরম জমা দিলেন সরওয়ার গাজী

স্টাফ রিপোর্টার
বাগাদীতে দলীয় নমিনেশন ফরম জমা দিলেন সরওয়ার গাজী

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা যুবদলের সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য মোহাম্মদ এইচএস সোরওয়ার্দী (সরওয়ার) গাজী দলীয় নমিনেশন ফরম জমা দিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) বাগাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন গাজী ও সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ আহমেদ গাজীর হাতে তিনি এই নমিনেশন ফরম হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আ. আউয়াল মাস্টার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি নুরু পাটোয়ারী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. রফিক খান, বিএনপি নেতা হাফেজ বেপারী, মনির বেপারী, শওকত উল্লাহ গাজী ও আলমগীর খান এবং ইউনিয়ন যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিব খানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়