প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮
বাগাদীতে বিএনপির দলীয় নমিনেশন ফরম জমা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী পীরজাদা জুনায়েদ উল্লাহ খান।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহকারী সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ৮ নম্বর বাগাদী ইউনিয়ন বিএনপির সদস্য পীরজাদা জুনায়েদ উল্লাহ খান বিএনপির দলীয় নমিনেশন ফরম জমা দিয়েছেন।
|আরো খবর
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বাগাদী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন গাজী ও সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ আহমেদ গাজীর হাতে তিনি এ নমিনেশন ফরম হস্তান্তর করেন।
মনোনয়নপত্র জমাদানকারী পীরজাদা জুনায়েদ উল্লাহ খান ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২০ মেয়াদে চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নমিনেশন ফরম জমা দেওয়ার সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ডিসিকে /এমজেডএইচ








