শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শামীম হাসান।।
ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে কোনো চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আমিন মিজির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, এমরান মিজি, এমরান হোসেন ও সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়