প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪
রামগঞ্জে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) প্রথম প্রহরে থানা সংলগ্ন জিয়া অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা “শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন”সহ নানা উৎসবমুখর স্লোগানে অডিটোরিয়াম প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু উপস্থিত ছিলেন। এ ছাড়া পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় একই স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের।








