রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২১:১২

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. ফারুক হোসেনের গণসংযোগ

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. ফারুক হোসেনের গণসংযোগ

ঝিমিয়েপড়া ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে এক ব্যতিক্রমী গণসংযোগের মাধ্যমে এই উপজেলার সকল বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে এক কাতারে আনতে ব্যাপক পরিসরে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. ফারুক হোসেন তপাদার। তাঁর ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) গণসংযোগ করেন ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রা বাজার এলাকায়। এদিন তিনি এই বাজারের বিভিন্ন অলিগলির দোকানপাটের দোকানদার এবং বাজারে আগন্তুক বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁর পরিচিতি তুলে ধরেন ও বিএনপির লিফলেট বিতরণ করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আশেক উল্লাহ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা রেদোয়ান আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস ফজল, ১নং বালিথুবা ইউনিয়ন ছাত্রদল নেতা মহসিন কারী, ২নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম পাটোয়ারী, বিএনপি নেতা তাজুল ইসলাম, কৃষকদল নেতা রিপন বেপারী, যুবদল নেতা আজাদ খান, সোহাগ, রনি, সাইফুল ইসলাম নিরব, ছাত্রদল নেতা আল আমিন, যুবদল নেতা আলমগীর গাজী, যুবদল নেতা সবুজসহ অনেকে।

গণসংযোগ ও লিফলেট বিতরণশেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাড. ফারুক হোসেন বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে একতাবদ্ধ না থাকায় গত নির্বাচনে আমরা এ উপজেলায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করে আনতে পারি নি। যার খেসারত এখন এই উপজেলা বিএনপির নেতা-কর্মীদের দিতে হচ্ছে। উপজেলার সেই অগোছালো বিএনপিকে ঐক্যবদ্ধ করতেই আমার এই প্রয়াস। আশা করি আমার এই উদ্যোগে আগামী কয়েকদিনের মধ্যেই ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সফল হবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়