প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০
শেখ ফরিদ আহম্মেদ মানিকের কৃতজ্ঞতা

২৬২ চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ মানিক বিপুল ভোটে জয়লাভ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন : প্রিয় চাঁদপুরবাসী!
সকল প্রশংসা পরম করুণাময়ের, যিনি আমাকে চাঁদপুর-হাইমচর (চাঁদপুর ৩) আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে দলীয় মনোনয়ন দিয়ে আস্থা রেখেছেন। দলীয় নেতাকর্মী-সমর্থক যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা রইলো। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি, যারা আমার প্রতি বিপুল সমর্থন প্রকাশ করেছেন। আমার পরিবার, শুভানুধ্যায়ী, বন্ধুবর্গ সর্বোপরি সমগ্র চাঁদপুরবাসীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো।
সব সময় আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন, মহান
আল্লাহতায়ালা যেন আমাকে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কবুল করেন।








