প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২
কচুয়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এ উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানা শাখার আমীর মো. শাহদাত হোসেন লিখিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
আবু নছর আশরাফী বলেন, নির্বাচনী ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ ১৬টি বিষয় উল্লেখ করা হয়েছে। আমরা নির্বাচিত হলে সকল দলের লোক আমাদের কাছে নিরাপদ। আমরা আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের সমর্থন আশা করছি।
কচুয়া উপজেলা শাখার আমীর অ্যাড. আবু তাহের মেসবাহের সভাপতিত্বে ও নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মনির, এনসিপি উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান, রিহাব সদস্য জামায়াত নেতা মোহাম্মদ আবু তাহের মিয়াজী প্রমুখ।








