সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৩

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন সৈয়দ মেহেদী হাসান চৌধুরী
প্রবীর চক্রবর্তী।

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির প্রতীক ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের সদস্য ও মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। এ সময় তাঁর সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারী মো. আবু তাহেরসহ দলীয় নেতাকর্মীরাও প্রচারণায় অংশগ্রহণ করেন।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ঢাকা-১৭ আসনের অর্ন্তভুক্ত গুলশান-১ ও গুলশান নিকেতন এলাকায় তিনি এই নির্বাচনী প্রচারণা চালান। এ সময় এলাকার বিভিন্ন সড়ক, মার্কেট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন।

নির্বাচনী প্রচারণাকালে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানাই।

প্রচারণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব আজমিরী বেগম সন্ধ্যা, এনডিপির তথ্য বিষয়ক সম্পাদক এম এন শাকিব, বিএনপি নেতা স্বপন, জাহিদুল ইসলাম, সোহেল পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়