রবিবার, ১৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ মে ২০২৫, ২১:০৮

চাঁদপুর থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর যোগদান

ঢাকায় তারুণ্য সমাবেশ

স্টাফ রিপোর্টার
ঢাকায় তারুণ্য সমাবেশ
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’যোগ দিতে বুধবার দুপুরে ঢাকার রাজপথে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিরাট মিছিল।

ঢাকায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ অংশ নিয়ে বিশাল শোডাউন করেছে চাঁদপুর জেলা বিএনপি। সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বুধবার হাজার হাজার নেতা-কর্মী দলে দলে সমাবেশে যোগ দেয়।

দুপুর দুটার সময় রাজধানীর কাকরাইল মোড় থেকে চাঁদপুর জেলার ব্যানার নিয়ে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ মিছিল করে সমাবেশস্থল নয়া পল্টনে উপস্থিত হয়।

২৮ মে ২০২৫ (বুধবার) সকাল পৌনে নয়টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ঈগল-৩ ও এমভি সোনার তরী-১ নামের রিজার্ভ করা দুটি লঞ্চ।

চাঁদপুর জেলা হতে বিএনপির এই বিশাল নেতা-কর্মীর বহরের সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

দুপুর পৌনে একটার সময় চাঁদপুরের নেতা-কর্মীদের বহন করা লঞ্চ দুটি ঢাকা সদরঘাটের লালকুঠি ঘাটে গিয়ে পৌঁছায়। সেখান থেকে চাঁদপুর জেলার ব্যানার নিয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে হাজার হাজার নেতা-কর্মী ঢাকার রাজপথে মিছিল করে নয়া পল্টনের দিকে রওনা হয়। চাঁদপুর জেলার নেতা-কর্মীদের ঢাকায় স্বাগত জানান শেখ ফরিদ আহমেদ মানিক।পরে জেলার নেতৃবৃন্দকে নিয়ে মিছিল সহকারে তারুণ্যের সমাবেশে অংশ নেন এবং সমাবেশ সফল করেন।

উল্লেখ্য, বুধবার (২৮ মে ২০২৫) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরের মধ্যেই যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তার প্রস্তুতি নিতে নতুন প্রজন্মসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভেতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারও কারও মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়