শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ১৯:৩৫

খালেদা জিয়া ও মানিকের মুক্তির দাবিতে শ্রমিকদলের বিক্ষোভ

খালেদা জিয়া ও মানিকের মুক্তির দাবিতে শ্রমিকদলের বিক্ষোভ
অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও চাঁদপুর জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা শ্রমিকদল।

১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম।

এ সময় তিনি বলেন,অচিরেই যদি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তোলা হবে । এই সরকার অবৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বন্দি করে রেখেছে।কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু।

জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়ার পরিচালনায় এসময় শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই মিয়াজী,সহ সভাপতি আনা মিয়া জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান হাওলাদার,পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ আহমদ,যুগ্ম আহ্বায়ক চারু মিয়া,সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়