প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:৫১
মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতলব উত্তর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর সম্প্রীতির বাণী সবার। সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সবাই যাতে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ডিসিকে /এমজেডএইচ








