প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪
আল আমিন খানের সুর-সংগীতে আরাফ খানের কণ্ঠে আসছে একাধিক নতুন গান

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী আরাফ খানের কণ্ঠে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে একাধিক নতুন গান। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক আল আমিন খান। ইতোমধ্যে চারটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজও শুরু হয়েছে।
নতুন গানগুলোর কথা লিখেছেন গীতিকার রাসেল কবির, তকবির হোসাইন, আমিনুল ইসলাম মিন্টুসহ আরও কয়েকজন। ভিন্নধর্মী কথামালা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি আরাফ খানের কণ্ঠের স্বাতন্ত্র্য গানগুলোতে শ্রোতাদের নতুনত্বের স্বাদ দেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সংগীত পরিচালক আল আমিন খান বলেন, বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আরাফ খান একজন সম্ভাবনাময় শিল্পী। তার কণ্ঠে আলাদা একটি সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস, সামনে সে ভালো কিছু করবে এবং সংগীতাঙ্গনে নিজের একটি অবস্থান তৈরি করতে পারবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে চারটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোর মিউজিক ভিডিওর শুটিংও শুরু হয়েছে। খুব শিগগিরই গানগুলো ‘অৎধভ কযধহ গঁংরপ’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে এবং শ্রোতাপ্রিয়তা অর্জন করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারটি গান দিয়েই থেমে থাকছে না আরাফ খানের সংগীতযাত্রা। ধারাবাহিকভাবে আরও নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। নতুন প্রজন্মের এই কণ্ঠশিল্পী নিজের কণ্ঠের স্বাতন্ত্র্য ও গায়কির মাধ্যমে শ্রোতাদের কাছে জায়গা করে নিতে চান।
আল আমিন খান ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন গানগুলো প্রকাশের পর আরাফ খানের কণ্ঠ শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে। পাশাপাশি নতুন এই গানগুলোর মধ্য দিয়ে সংগীতাঙ্গনে আরাফ খানের পথচলাও আরও দৃঢ় হবে।








