রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:২২

মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের জরুরি সভা

সিদ্দিকুর রহমান, স্পেন থেকে
মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের জরুরি সভা

মাদ্রিদের বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের উন্নয়নকল্পে নতুন জায়গা ক্রয় এবং আর্থিক অনুদান ও সহযোগিতা প্রদান প্রসঙ্গে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ‘গ্রাম বাংলা’ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিশাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম মুকুল এবং উপদেষ্টা মো. কিবরিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি দিদারুল আলম, সহ-সভাপতি মোমিনুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মো. শাহনেওয়াজ শান্ত, কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত শুভ এবং সহ-সভাপতি মো. আলাউদ্দিন।

সভায় বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের নতুন জায়গা ক্রয়ে সবাইকে সাধ্য অনুযায়ী আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানান সভাপতি আবুল কাশেম। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালীবাসীর কাছ থেকে অনুদান সংগ্রহের জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়, যার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক সভাপতি আবুল কাশেম মুকুলকে। সংগঠনের সভাপতি আবুল কাশেম এবং সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে যাওয়ার কারণে সহ-সভাপতি দিদারুল আলমকে আগামী এক মাসের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়