বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:১৯

শাহরাস্তি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

শাহরাস্তি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে কর্মশালার উদ্বোধন করেন মেডিল্যাব হসপিটালের স্বত্বাধিকারী ড. মো. আরিফ উল হাসান।

প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাওলানা মাহফুজুর রহমান বুলবুলী।

উদ্বোধনী অনুষ্ঠানশেষে সকাল ১০টায় সংবাদের উৎস, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও সাংবাদিকতায় নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। এ বিষয়ে আলোচনা করেন ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’-এর প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

পরবর্তীতে সকাল ১১টায় সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি ও এমআরডিআই প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক রহিম বাদশা। দিনব্যাপী এ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে প্রেসক্লাবের ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়