সোমবার, ২৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮

চাঁদপুর প্রেস ক্লাবের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক
চাঁদপুর প্রেস ক্লাবের কৃতজ্ঞতা

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চাঁদপুরের পেশাদার ৩৫জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্যে তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ।

সভাপতি সোহেল রুশদী বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকগণ নতুন একটি বিষয় সম্পর্কে জানতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এমন একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সবার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা।--প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়