সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১:৫৮

দৈনিক শপথের সাংবাদিকদের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

স্থানীয় দৈনিক শপথ পত্রিকার সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পত্রিকার সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, পাঠকপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পত্রিকার বিভিন্ন দায়িত্বে থাকা সাংবাদিকরা নিজ নিজ অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। পাশাপাশি সংবাদ প্রকাশে পেশাগত দায়িত্বশীলতা, নৈতিকতা এবং সময়োপযোগী প্রতিবেদন প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে সম্পাদক কাদের পলাশ বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক শপথকে পাঠকের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি পত্রিকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভাশেষে পত্রিকার কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতবিনিয়ম সভায় দৈনিক শপথের যুগ্ম সম্পাদক ওয়াদুদ রানা, যুগ্মা বার্তা সম্পাদক খোকন কর্মকার, মফস্বল সম্পাদক বিল্লাল ঢালী, বিশেষ প্রতিনিধি রহমান রুবেল, বিভাগীয় সম্পাদক ম. নূরে আলম পাটওয়ারী, ফিচার সম্পাদক সম্প্রীতি জাকির, স্টাফ রিপোর্টার মো. আরিফুল ইসলাম, আমান উল্লাহ খান ফারাবী, সহ-সম্পাদক মেহেদী সম্রাটসহ দৈনিক শপথের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সূত্র : দৈনিক শপথ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়