সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১:২৫

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা

রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন ও জাহাঙ্গীর আলম হৃদয়, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী, ফয়েজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, সদস্য হাসানুজ্জামান, মাহবুব আলম, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, মাহমুদুল হাসান প্রমুখ।

সভাশেষে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টু উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং প্রেসক্লাবের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়