প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২২:৪৮
যমুনা টিভির এক যুগপূর্তি উদযাপিত
যমুনা টেলিভিশন দেশের সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আছে
---জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাঁদপুরে যমুনা টিভির এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও উন্নয়নে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের অবদানের কথা স্মরণ করা হয়।
|আরো খবর
যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইব্রাহীম রনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, গত জুলাই আন্দোলনে যমুনা টিভির যে ভূমিকা ছিলো, তার প্রতিফলন তারা সাথে সাথেই পেয়েছে দর্শকের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে। যমুনা টেলিভিশন বাংলাদেশের সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আছে। সামনের দিনগুলোতে তারা এটি অব্যাহত রাখবে। সামনের দিনগুলো তাদের আরো সুন্দর হোক, আরো উজ্জ্বল হোক। ভালোবাসার এক যুগ থেকে আরো কয়েক যুগ সামনে এগিয়ে যাক- এই প্রত্যাশা করি।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল- বিন-বাশার, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত ও রহিম বাদশা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জিএম শাহীন, আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধি আলম পলাশ, সাপ্তাহিক চাঁদপুর সকালের সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসাইন, চ্যানেল আই'র প্রতিনিধি মোরশেদ আলম, এন টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম, বাসসের প্রতিনিধি আব্দুস সালাম জুয়েল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, আজকের পত্রিকার প্রতিনিধি মাসুদ আলম, সাংবাদিক ইলিয়াস পাটোয়ারী, আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন হোসাইন, সাংবাদিক আব্দুল গনি, ইত্তেফাকের প্রতিনিধি শাহরিয়ার পলাশ, গ্লোবাল টিভির প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি এইচএম নিজাম, চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আলমগীর হোসেন পাটোয়ারী ও কামরুল ইসলাম পাটোয়ারী, পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রাণী ঘোষসহ প্রশাসনিক, সাংস্কৃতিক ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।








