প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৯:৫৭
চাঁদপুর পুলিশ লাইনসের সামনে সিএনজিতে আগুন, পুলিশের গাড়িও পুড়ে ক্ষতিগ্রস্ত

|আরো খবর
ভিডিও ক্যাপশন :চাঁদপুর পুলিশ লাইনস সংলগ্ন মহাসড়কে সিএনজিতে আগুন লেগে পুলিশের গাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য। ভিডিও: পলাশ দে
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা পুলিশের গাড়িটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে সিএনজি অটোরিকশা ও পুলিশের গাড়ির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আগুনে গাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওটি ধারণ করা হয়েছে ঘটনাস্থল থেকে।








