রবিবার, ১৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৬:২৪

রাজধানীতে বাবুরহাটবাসীর ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রঙ্গেরগাঁওয়ে ফ্রি স্কুল প্রতিষ্ঠার ঘোষণা ড. সবুর খানের

পলাশ দে
রঙ্গেরগাঁওয়ে ফ্রি স্কুল প্রতিষ্ঠার ঘোষণা ড. সবুর খানের
ক্যাপশন: "রাজধানীতে আয়োজিত বাবুরহাটবাসীর ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যগণ।"

‘একই শিকড়ে, একই বন্ধনে’—এই স্লোগানকে ধারণ করে রাজধানী ঢাকায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকাস্থ বাবুরহাট বাসীর ইফতার ও পুনর্মিলনী ২০২৬’। গত শুক্রবার ঢাকার একটি অভিজাত ভেন্যুতে আয়োজিত এই মিলনমেলায় বাবুরহাটের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে উপস্থিত সবার মাঝে আনন্দের হিল্লোল বয়ে যায়। শৈশবের স্মৃতিচারণ আর কুশল বিনিময়ে অনুষ্ঠানস্থল মুহূর্তেই এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

IMG 20260315 WA0069

ক্যাপশন :"অনুষ্ঠানে নিজের শৈশব নিয়ে স্মৃতিচারণ করছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান।"

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের এসপি, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির রেজিস্ট্রার

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, সমাজের গুণীজন এবং বাবুরহাটের প্রিয়মুখ হিসেবে পরিচিত ব্যক্তিবর্গ।

ব্যবসায়িক ও করপোরেট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, এফবিসিসিআই সদস্য, করপোরেট প্রতিনিধি এবং তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা, যা অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

শারীরিক অসুস্থতাদেশের বাইরে অবস্থান করার কারণে কয়েকজন কৃতি সন্তান অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তারা বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আয়োজনের সফলতা কামনা করেন।

বাবুরহাট থেকে আগত বিশিষ্ট সমাজসেবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে শরিক হন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করা হয়।

স্মৃতিচারণ করতে গিয়ে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান তাঁর জন্মস্থান বাবুরহাট নিয়ে শৈশব ও কৈশোরের স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে তাঁর জন্মস্থান ‘রঙ্গেরগাঁও’-এ একটি অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতারবিশেষ দোয়া মাহফিল শেষে বুফে ডিনারর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়