প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:০০
আজ সাংবাদিক এমএমএ বাতেনের ২৫তম মৃত্যুবার্ষিকী

আজ ১১ মার্চ বুধবার চাঁদপুরের প্রবীণ সাংবাদিক এমএমএ বাতেনের ২৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।
|আরো খবর
উল্লেখ্য, ২০০১ সালের ১১ মার্চ সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে সাংবাদিক এমএমএ বাতেন চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু কন্যা ও এক পুত্র এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠ ও সাপ্তাহিক আমোদসহ জাতীয় পত্রিকায় কর্মরত ছিলেন।
তিনি জাতীয় সাংবাদিক সমিতি চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সহধর্মিণী ইউনানী চিকিৎসক হাকীম কাওকাবা খানম, যিনি সুদীর্ঘ সময় হামদর্দ, চাঁদপুরে মেডিকেল অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্বপালন করেন।







