মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে মাদক সেবনের অপরাধে চার যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সদর উপজেলার চাঁদনীঘাট, পৌরসভা রোড ও ক্লাব রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানশেষে আটক চার যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার শাহ বন্দর এলাকার মো. আলিম মিয়া (২২), পশ্চিম সুলতানপুর এলাকার মো. জাহিদ হাসান (২৪), সুলতানপুরের ফিরোজ মিয়ার কলোনি এলাকার মো. হোসাইন মিয়া (২০) এবং গুলবাগ বেড়ির পাড় এলাকার মো. জাহেদ (২২)।

সাজাপ্রাপ্তদের পরবর্তীতে আদালতের নির্দেশে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়