বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৯:৩৮

অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত

ফরিদগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
ফরিদগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ভূঁইয়া ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দিবাগত গভীর রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক দিকনির্দেশনায় থানার এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল এবং এএসআই মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করেন। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকা থেকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে আটক করতে সমর্থ হন তাঁরা। পরে তাকে বুধবার বিকেলে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত মাসুদ ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আ. হালিম ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আদালতের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক ফরিদগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। ধৃত আসামিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়