প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৪:৪৯
কচুয়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
|আরো খবর
সোমবার (৯ মার্চ ২০২৬) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌরসভাধীন কড়ইয়া এলাকা থেকে মো. আবু তাহের (৭০) নামে ওই ব্যক্তিকে আটক করে। গ্রেফতারকৃত আবু তাহের কুমিল্লা জেলার কোতয়ালী থানার অরন্যপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানায়, গ্রেফতারকৃত আবু তাহেরের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১৬, তারিখ: ০৯/০৩/২০২৬ খ্রি. এবং মঙ্গলবার (১০ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।








