শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

রূপসায় যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি
রূপসায় যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় এ ১৫টি অস্ত্র উদ্ধার করে। রূপসা বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পাশে অস্ত্রগুলো পাওয়া যায়। তবে অস্ত্র উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি বিধায় গ্রেফতার নেই। অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো : বগি, দামা, চাইনিজ কুড়াল, ছুরি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি জেনেছি, তবে বিস্তারিত সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালো বলতে পারবেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কারা এই অস্ত্র এখানে রেখেছে সে ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়