প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ১৫:০৫
চাঁদপুর কারাগারে কায়েদীদের সেলাই মেশিন ও চুলকাটার সরঞ্জাম দিলেন জেলার প্রশাসক

সমাজসেবা অধিদফতর এর আওতাভুক্ত চাঁদপুর জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি'র পক্ষ থেকে চাঁদপুর জেলা কারাগারে কয়েদীদের প্রশিক্ষণের জন্য ২ টি সেলাই মেশিন, ০২ টি সেলুন চেয়ার ও ০২ টি চুল কাটার ট্রিমার দেয়া হয়েছে। ০৩ নভেম্বর ২০২২ সকাল ৯ টা ৪৫ মিনিটে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক চাঁদপুর কামরুল হাসান মাসিক কারাগার পরিদর্শনের সময় জেল সুপার গোলাম দস্তগীরের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
|আরো খবর
- বিদ্যুৎ সাশ্রয়ে চাঁদপুর জেলা প্রশাসনের কঠোর অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন
- চাঁদপুর জেলা প্রশাসনের অভিযান : রাত ৮টার পর দোকান খোলা রাখায় জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- ঐতিহাসিক ৫ আগস্ট আজ : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে ’র দ্বিতীয় বার্ষিকী চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও দিনব্যাপী নানা কর্মসূচি
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী এবং প্রবেশন অফিসার মোঃ মনিরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।








