প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ২১:৩৩
চাঁদপুর সরকারি কলেজে তথ্য অধিকার আইনের ওপর সনাকের স্যাটেলাইট ক্যাম্পেইন

মানুষের মৌলিক অধিকারসমূহ অর্জনের পূর্ব শর্ত হচ্ছে তথ্য লাভের অধিকার। তথ্য অধিকারকে বলা হয় সকল অধিকার প্রতিষ্ঠার মূল ভিত্তি। তথ্যভিত্তিক ক্ষমতায়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সনাক ও টিআইবি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রদানে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ এবং জনগণকে তথ্য পাওয়ার জন্যে আইন ব্যবহারে উৎসাহিত করা। তারই অংশ হিসেবে 'তথ্যই শক্তি, জানবো জানাবো-দুর্নীতি রুখবো' এই শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে এবং টিআইবি’র সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার (৮ এপ্রিল ২০২৬) স্যাটেলাইট ক্যাম্পেইনের আওতায় তথ্য অধিকার আইন ২০০৯ ও এর আলোকে শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তির কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে তাদের প্রয়োজনীয় তথ্য চেয়ে আবেদন করেন। শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তির কৌশল সম্পর্কে ধারণা প্রদান করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা। সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমান মিয়াজী। উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আলমগীর হোসাইন, অধ্যাপক নাশিত সিফাত, প্রভাষক আব্দুল্লাহ খান, প্রভাষক সারাবান তাহুরা ও সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।








