শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০১:৪২

কবি মনসুর আজিজ এর ৫৩তম জন্মদিন

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
কবি মনসুর আজিজ এর ৫৩তম জন্মদিন

বর্তমান সময়ে মনসুর আজিজ বাংলা সাহিতের একজন উল্লেখযোগ্য কবি। কবিতা ছাড়াও সাহিত্যের অন্যান্য শাখায় রয়েছে তার স্বচ্ছন্দ বিচরণ। লিখছেন ছড়া, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ। অনুবাদও করছেন সমানতালে। তিনি বহুল পঠিত ভিন্নধারার লিটলম্যাগ ‘আড্ডাপত্র’ সম্পাদক। সাহিত্য সংগঠন রাইটার্স অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি। মনসুর আজিজ চাঁদপুর জেলার হাইমচরে ১৯৭৪ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আজিজুল হক মা আনোয়ারা বেগম। বসবাস করছেন ঢাকার মিরপুরে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মনসুর আজিজ নব্বই দশকের অনত্যম শ্রেষ্ঠ কবি। দেশের প্রথম শ্রেণীর দৈনিক, মাসিক, সাহিত্যপত্রিকা ও লিটলম্যাগে লিখে আসছেন তিন যুগ ধরে। তাঁর লেখা দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে। মনসুর আজিজ এর কবিতায় প্রেম, প্রকৃতি, দ্রোহ, ইতিহাস ও ঐহিত্য, মানবিকবোধ ও আন্তর্জাতিকতা উঠে এসেছে কাব্যকুশলতায়। ছন্দ ও উপমার নতুনত্ব, লোকজ উপাদান ও চিত্রকল্প, ইতিহাস ও মিথের উপস্থাপন তার কবিতাকে করেছে সমসাময়িক কবিদের থেকে আলাদা। তিনি নতুন ধারার সনেট অষ্টাদশপদী কবিতার জনক। তার শিশুতোষ ছড়া-কবিতায় গ্রামবাংলার রূপবৈচিত্র্য ও চিরায়ত সবুজ উঠে এসেছে সুনিপুনভাবে। ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা ও চিত্রকল্পের বুননে তিনি নির্মাণ করেছেন অসাধারণ কিশোরকবিতা। তার ছড়াকবিতা শিশুদের শুধুর আনন্দই দেয় না প্রজ্জীবিত করে দেশ ও মানবসেবায়। তার অনুবাদ কবিতা ইতোমধ্যে পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। মনসুর আজিজ এর ছোটগল্প ও উপন্যাস বাংলা গদ্যে আলাদা স্বর নির্মাণ করতে পেরেছে বলে বোদ্ধামহল মনে করেন।

মনসুর আজিজ এর কবিতা, কিশোরকবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, অনুবাদ ও গবেষণা মিলিয়ে প্রকাশিত গ্রন্থ সংখ্যা পঁচিশটি। এরমধ্যে কাব্যগ্রন্থ : অতলান্ত নীলচোখ- ২০০২, অনন্তআকাশের জ্যোতির্ময় নক্ষত্র- ২০০৭, মনুষ্যত্বের ল্যাম্পপোস্ট- ২০০৯; শব্দের বেনারসি- ২০১১; জোড়াপাখি ফুলের রুমাল- ২০১২, জল ও জোয়ারের কাব্য- ২০১৪, আঁধারের নাকফুল-২০১৬, সুনির্বাচিত কবিতা-২০১৭, আত্মধ্যানের আসন- ২০২০, নিমগ্ন সন্ধ্যর আলো- ২০২৩, করতলে বৃক্ষের দাগ- ২০২৫। ছড়া-কিশোরকবিতা : নীল গালিচার স্বপ্ন- ২০০৭, হৃদয়পুরের রাজা- ২০০৮, মেঘের খোপায় পালক ভরে- ২০০৯; নতুন ভোরে হীরের কুচি- ২০১১; সবুজ পাতা আঁকতে জানি- ২০১৪, দুর্দিনের ছড়া-২০০৯। কিশোর উপন্যাস : ভেলায় চড়ে সারাবেলা- ২০০৮। কিশোর গল্প : রাজকুমারী-২০১৪, নির্বাচিত কিশোর গল্প- ২০১৮। কিশোর গদ্য : সোনালি রঙিন পৃথিবী- ২০১৭। উপন্যাস : জীবনবেলার বিকিকিনি-২০১৩। গল্পগ্রন্থ : দূর অতীতের কান্না-২০১৩। গবেষণা: শিশুর আচরণ শিশুর সাথে আচরণ-২০১৫; ২য় সংস্করণ- ২০২৩। অনুবাদ : লৌহদাবন (মূল : টেডহিউজ)- ২০২৫।

লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্র লেখক সম্মাননা ২০০৮, এখন প্রতিচ্ছবি পুরস্কার ২০১৪ (ভারত), পদ্মরাগ সাহিত্য পুরস্কার ২০১৫ ও অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২১, পলাশী সম্মাননা ২০১৯ (ভারত), দেশজ পুরস্কার ২০১৯, সৈয়দ আলী আহসান পদক ২০২০; মোহাম্মদ নাসির উদ্দিন পুরস্কার ২০২০, ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫।

মনসুর আজিজ ইতোমধ্যে ভ্রমণ করেছেন ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

তার কবিতা ও অন্যান্য সাহিত্যের উপর দেশ-বিদেশের স্বনামখ্যাত প্রায় শতাধিক কবি-লেখক-গবেষক প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কবি আল মাহমুদ, কথাশিল্পী জুবাইদা গুলশান আরা, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি মতিন বৈরাগী,ড. মাহবুব হাসান, কবি জাফরুল আহসান, কবি মাহমুদ কামাল, কবি রেজাউদ্দিন স্টালিন, তমিজ উদ্দীন লোদী, কবি হাসান আলীম, গবেষক ড. মাহফুজ পারভেজ, গবেষক প্রবীর বিকাশ সরকার,কবি-কথাকার সালেম সুলেরী, স.ম. শামসুল আলম, কবি ও কথাসাহিত্যক মুজতাহিদ ফারুকী, কবি নূরুল হক, কবি কাজী জহিরুল ইসলাম, কবি আমিনুল ইসলাম, কবি-কথাশিল্পী ইলিয়াস ফারুকী, ড. অমিতাভরঞ্জন কানু, কবি শান্তা মারিয়া, ছড়াকার জগলুল হায়দার, ড. শাহনাজ পারভীন, কবি নাসের হোসেন, শিশুসাহিত্যিক দেবজ্যোতি ভট্টাচার্য, কবি ও গবেষক পীযূষ কান্তি বড়ুয়া, কবি বিশ্বজিৎ মন্ডল, কবি কবিরুল ইসলাম কঙ্ক, কথাসাহিত্যিক সৌরভ হোসেন; কবি মনিরুজ্জামান পলাশ, কবি সাংবাদিক সোহেল মাহবুব, কবি সব্যসাচী সেন গুপ্ত, কবি অব্যয় অনিন্দ্য, কবি চন্দ্রশিলা ছন্দা, কথাসাহিত্যিক পিন্টু রহমান, কথাসাহিত্যিক সায়মা ইসলা, কবি এনামুল হক পলাশ, মামুন সুলতান, কবি আফসার নিজাম, কবি তাজ ইসলাম, কবি নাসিমা হক মুক্তা, শিশুসাহিত্যিক কামাল হোসাইন, ছড়াকার সেলিম এমরাজ, কবি রায়ান নূর,কথাশিল্পী সালেহ বায়েজীদ, কবি প্রদীপ ব্যানার্জী, কবি পলিয়ার ওয়াহিদ, কবি জব্বার আল নাঈম, মাইনুল ইসলাম মানিক, কবি আশিক বিন রহিম, কথাসাহিত্যিক সোয়েব সাইফী; কবি ইমরান মাহফুজ, কবি মোস্তফা হায়দার, কবি শিমুল জাবালী, শিশুসাহিত্যিক বোরহান মাসুদ উল্লেখযোগ্য।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়