মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫

মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

জিএম আব্দুল কাদির।।
মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেএম ইশমাম। ছবি : জিএম আব্দুল কাদির।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এবং কাজী মো. শহিদ উল্লাহর ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদেরকে মাদক, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, তারা যেন কোনোমতেই মাদকের সাথে জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবক এবং শিক্ষকবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুল্লাহ গাজী। অনুষ্ঠানে আকর্ষণীয় পর্ব ছিলো যেমন খুশি তেমন সাজ ও রশি টানাটানি। আলোচনা সভাশেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়