প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০
জুনিয়র বৃত্তিতে জেলায় আল-আমিন একাডেমির শ্রেষ্ঠত্ব অর্জন

বেশ কয়েক বছর বন্ধ থাকার পর চালু হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। এতে ৩৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে চাঁদপুর জেলায় সেরা ফলাফল অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৮জন। আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬জন।
|আরো খবর
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে একযোগে দেশের সব শিক্ষাবোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
আল-আমিন একাডেমি স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, একাডেমি থেকে ২২৫জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৩জন ট্যালেন্টপুল এবং ৬৫জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। তিনি আরো জানান, জেলায় আল-আমিন একাডেমি প্রথম স্থান এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।
এছাড়া জেলা সদরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২০জন এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৬ জন।
এদিকে জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলায় বৃত্তি পেয়েছে ২৬৫জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮৪ এবং সাধারণ গ্রেডে ১৮১জন। ফরিদগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৩জন। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৩৬জন।
হাইমচর উপজেলায় বৃত্তি পেয়েছে ৩২জন। এর মধ্যে ১০জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ২২জন। হাজীগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ১৬৩জন। এর মধ্যে ৫২জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ১১১জন। কচুয়া উপজেলায় বৃত্তি পেয়েছে ১০১জন। এর মধ্যে ৩২জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৬৯জন। মতলব দক্ষিণ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৯জন। এর মধ্যে ১৯জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৪০জন।
মতলব উত্তর উপজেলায় বৃত্তি পেয়েছে ৬৩জন। এর মধ্যে ২০জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৪৩জন। শাহরাস্তি উপজেলায় বৃত্তি পেয়েছে ৫১জন। এর মধ্যে ১৬জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৩৫জন।








