মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:৪৬

ইয়াবা সেবন করে মাতলামি, এক ব্যক্তির কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
ইয়াবা সেবন করে মাতলামি, এক ব্যক্তির কারাদণ্ড
মাতলামি করার দায়ে মহসিন ভূঁইয়াকে সাজা দিলো ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর শহরের ক্লাব রোড এলাকায় ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে মহসিন ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর ও চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মহসিন ভূঁইয়াকে ইয়াবা সেবন করে মাতলামি করা অবস্থায় পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদিও পাওয়া যায়।

পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়