প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১০:১০
চাঁদপুরে নদী রক্ষা, ভূ-সম্পত্তি উদ্ধার ও রাজস্ব সম্মেলন

চাঁদপুরে জেলা নদী রক্ষা কমিটির সভা, সরকারি ভূ-সম্পত্তি উদ্ধার সংক্রান্ত জেলা কমিটির সভা এবং জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (২২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
সভা সূত্রে জানা যায়, জেলার নদ-নদী ও জলাশয় রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ ও উচ্ছেদ অভিযান পরিচালনা, সরকারি ভূ-সম্পত্তি সংরক্ষণ এবং রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






