রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১১:১২

জেলা আমীর হিসেবে মাও. বিল্লাল হোসেন মিয়াজীর শপথ গ্রহণ ও শুরা সদস্য নির্বাচন সম্পন্ন

দেশে অস্থিরতা তৈরির জন্য সরকারের অদূরদর্শিতাই দায়ী

-----চাঁদপুরে মাওলানা এটিএম মাসুম

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দেশে অস্থিরতা তৈরির জন্য সরকারের অদূরদর্শিতাই দায়ী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, শপথ গ্রহণ অত্যন্ত আবেগঘন ও গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। অন্তরের তাগিদ ও অনুভূতি থেকেই শপথ গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে হবে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর শহরে জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ ও জেলা মজলিসে শুরার সদস্য নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটিএম মাসুম তাঁর বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান সংবিধানের অধীনে এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই সংবিধান বহাল থাকলে শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী হিসেবে থেকে যান। সরকারের গত ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মনে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। অথচ সংস্কারের পক্ষে দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিলো এবং প্রায় ৭০ ভাগ জনগণ জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলো। কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়নে সংস্কার পরিষদে শপথ না নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা মূলত আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারেই দেশ পরিচালনা করে দেশে নতুন করে অস্থিরতা তৈরি করছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়ে চাঁদাবাজিকে যেন বৈধতা দিয়েছে। পূর্বের রেকর্ড ভেঙে সাধারণ মানুষের কাছ থেকে এখন দ্বিগুণ-তিনগুণ চাঁদা আদায় করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, যার ফলে সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েক মাসে দেশে খুন-রাহাজানি আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং চার শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে।

বিচার বিভাগ ও নির্বাচন কমিশন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করেছে। নির্বাচন কমিশনও নিরপেক্ষ না থেকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। ফলে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। পাশাপাশি দেশের ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও তিনি দাবি করেন।

চাঁদপুর জেলার নবনির্বাচিত আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নসর আশ্রাফি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, ডা. আব্দুল মবিন, জাহাঙ্গীর আলম প্রধান, মাওলানা আবুল হোসেন ও হারুনুর রশিদসহ অন্য নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে উপস্থিত রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা মজলিসে শুরার নতুন সদস্য নির্বাচন সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়